সংবাদ লোড হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন।
সাহসী কণ্ঠ লক্ষ্যে আছি,পক্ষে নেইপুলিশকর্মীকে মারধর করে একসঙ্গে পালাল ১৭ বন্দি, সাসপেন্ড ৯ রক্ষী

তামিলনাড়ুর জেলে বড়সড় ঘটনা! পুলিশকর্মীকে মারধর করে একসঙ্গে পালাল ১৭ বন্দি, সাসপেন্ড ৯ রক্ষী
তামিলনাড়ুর থেনি জেলার থেক্কমপট্টি জেলে একসঙ্গে ১৭ জন বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে এক পুলিশকর্মীকে মারধর করে জখম করার পর বন্দিরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, এক বন্দি অসুস্থ হওয়ার ভান করে সাহায্য চায়। সেই সুযোগে অন্য বন্দিরা এক পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। ঘটনায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মাথায় আঘাত লাগায় হাসপাতালে চিকিৎসা চলছে।
পলাতক বন্দিদের খোঁজে ১৭টি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। বিভিন্ন এলাকায় ১৬টি চেকপোস্ট তৈরি করে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই একজন বন্দিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে, কর্তব্যে গাফিলতির অভিযোগে তামিলনাড়ু পুলিশের জেল বিভাগের ডিজিপি সন্দীপ রাই রাঠোরের নির্দেশে ৯ জন জেলরক্ষীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। বাকি বন্দিদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।