সংবাদ লোড হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন।
সাহসী কণ্ঠ লক্ষ্যে আছি,পক্ষে নেইসোনামুড়ায় গরুর বিবাদকে কেন্দ্র করে বোনকে দা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ দাদার বিরুদ্ধে।

সাহসী কণ্ঠ প্রতিনিধি সোনামুড়া। রক্তের সম্পর্কের টানাপোড়েন! সোনামুড়ায় গরুর বিবাদকে কেন্দ্র করে বোনকে দা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ দাদার বিরুদ্ধে একই পরিবার ও রক্তের সম্পর্কের মধ্যে নিরাপত্তার অভাব এবং অমানবিক নির্যাতনের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। সোনামুড়া থানার কুলুবাড়ি লাল টিলা এলাকায় সামান্য পারিবারিক বিরোধ ও গবাদি পশু সংক্রান্ত বিবাদের জেরে আপন বোনকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে।পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রায়তন খাতুন ও তাঁর বড় ভাই পেয়ার আহাম্মেদের (পিতা: জলফি মিয়া) মধ্যে নানা বিষয়ে বিরোধ চলছিল। সম্প্রতি গরু নিয়ে একটি সামান্য কথা কাটাকাটি ঘটনাটিকে চরম রূপ দেয়। অভিযোগ ওঠে, সেই ক্ষোভের জেরে পেয়ার আহাম্মেদ ধারালো দা দিয়ে তাঁর বোন রায়তন খাতুনের ওপর হামলা চালান। হামলায় রক্তাক্ত ও গুরুতর জহম হন ওই মহিলা।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।পরিবারের সদস্যদের দাবি, এই আক্রমণ হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এর আগেও রায়তন খাতুনকে বিভিন্নভাবে অত্যাচার ও হুমকি দেওয়া হতো। এমনকি রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে পরিবার। এই ধারাবাহিক হুমকি ও হামলার ঘটনায় আহত মহিলার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।ঘটনার পর সোনামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়েছে