সংবাদ লোড হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন।
সাহসী কণ্ঠ লক্ষ্যে আছি,পক্ষে নেইপ্রেমের ফাঁদে ভিন্নধর্মী দুই যুবতী?

পাথারকান্দি: ভিনরাজ্যের দুই যুবতীকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শ্রীভূমি জেলার পাথারকান্দির চান্দখিরায়। এক যুবকের বাড়ি থেকে ঝাড়খণ্ড ও অরুণাচল প্রদেশের দুই যুবতীকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। খবর পেয়ে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই যুবতীকে উদ্ধার করেন বলে জানা গেছে। পরে সংশ্লিষ্ট যুবক-সহ তিনজনকে পাথারকান্দি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযোগ, মুজ্জাকির শেখ নামে ওই যুবকের সঙ্গে বেঙ্গালুরুতে দুই যুবতীর পরিচয় হয়েছিল। সেই সময় নিজের পরিচয় গোপন করে ‘রাহুল’ নামে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছিলেন তিনি বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দুই যুবতীকে চান্দখিরায় নিজের বাড়িতে নিয়ে আসার অভিযোগও সামনে এসেছে।
উদ্ধার হওয়া দুই যুবতীর একজন ঝাড়খণ্ড এবং অন্যজন অরুণাচল প্রদেশের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের সঙ্গে অভিযুক্ত যুবকের সম্পর্কের প্রকৃতি কী ছিল, কীভাবে তাঁরা চান্দখিরায় পৌঁছলেন এবং তাঁদের সেখানে নিয়ে আসার পিছনে কোনও অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। পরে তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। তবে এই ঘটনায় মানব পাচার, প্রতারণা কিংবা অন্য কোনও অপরাধের যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
প্রেমের সম্পর্কের আড়ালে কি পরিচয় গোপন করে প্রতারণা করা হয়েছিল, নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?